ঢাকা, শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি, রাত ৮:৩১
বাংলা বাংলা English English

পবিত্র কাবা শরিফ-মদিনায় জুমা পড়াবেন শায়খ বালিলাহ ও আহমাদ


আজ (সৌদিতে) ১৪৪৫ হিজরির মহররম মাসের দ্বিতীয় জুমা। আজকের জুমায় কাবা শরিফ ও মদিনার মসজিদে নববিতে খুতবা দেবেন এবং জুমার নামাজ পড়াবেন বিশ্ববিখ্যাত দুই ইসলামিক স্কলার। যথাযথ স্বাস্থ্যবিধি ও নিরাপত্তার সঙ্গেই খুতবাহ শুনে এবং নামাজ পড়ে হৃদয় জুড়াবেন জিয়ারতকারী, হজ ও ওমরাহ পালনকারীরা।

আজ ২৮ জুলাই ২০২৩ইং মোতাবেক ১০ মহররম ১৪৪৫ হিজরি (সৌদিতে)। প্রতি সপ্তাহের মতো পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম তথা কাবা শরিফ এবং মদিনার মসজিদে নববিতে আজ হিজরি বছরের প্রথম মাস মহররমের দ্বিতীয় জুমা অনুষ্ঠিত হবে।

নতুন বছরের প্রথম জুমার জন্য হারামাইন কর্তৃপক্ষ পবিত্র দুই মসজিদে বিশ্ববিখ্যাত দুইজন প্রসিদ্ধ ইসলামিক স্কলারকে খতিব হিসেবে নির্বাচিত করেছেন। নির্বাচিত দুই খতিব হলেন-

> কাবা শরিফ
প্রখ্যাত ইসলামিক স্কলার, তরুণ ইমাম ও খতিব শায়খ ড. বন্দর বিন আব্দুল আজিজ আল-বালিলাহ।

 

> মসজিদে নববি
মসজিদে নববির প্রসিদ্ধ ইমাম ও খতিব শায়খ ড. আহমাদ বিন আলি আল-হুজাইফি।

মুসল্লিরা নিজ নিজ বিছানা নিয়ে আসবে, ফেসমাস্ক ব্যবহার করবে এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে মসজিদে অবস্থান করবে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই মুসল্লিরা খুতবাহ শুনবেন এবং নামাজ আদায় করবেন।

সব খবর